শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রংপুরের নিখোঁজ শিশুর গলাকাটা লাশ গাইবান্ধায় উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি : রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়ন থেকে নিখোঁজ শিশুর গলাকাটা লাশ গাইবান্ধার সাদুল্যাপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর শহীদ মিয়া (১১) নামে ওই শিশুর লাশ পাওয়া যায়।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সাদুল্যাপুর উপজেলা ছাইগাড়ি এলাকা থেকে সকালে লাশটি উদ্ধার করা হয়।

শহীদ মিয়া রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের জামদানি গ্রামের আজিজার রহমানের ছেলে।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে হঠাৎ নিখোঁজ হয় শহীদ মিয়া। পরে তাকে খোঁজাখুঁজি করেও না পাওয়ায় তার পরিবার এলাকায় দিনভর মাইকিং করে।

বৃহস্পতিবার সকালে জামদানি গ্রামের রাস্তার পাশে শহীদের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত