রাজশাহীতে হোটেল কক্ষে ব্যবসায়ীর মরদেহ
নগরীর সাহেববাজার এলাকার সূর্যমুখী আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১১টার তার মরদেহ উদ্ধার করা হয়।
ওই ব্যবসায়ীর নাম আফজাল হোসেন (৫২)। তিনি বাগমারা উপজেলার মহাম্মদপুর গ্রামের বাসিন্দা।
বোয়ালিয়া থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, শুক্রবার ব্যবসার কাজে রাজশাহী শহরে আসেন আফজাল হোসেন। রাত ৮টার দিকে তিনি হোটেল সূর্যমূখী আবাসিক হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। শনিবার সকাল ১১ টার দিকেও আফজাল হোসেন কক্ষের দরজা না খুললে কর্মচারীরা গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু কক্ষের ভেতর থেকে কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। পরে কক্ষের একটি ফুটো দিয়ে কর্মচারীরা দেখেন বিছানার ওপর তিনি পড়ে আছেন। ওই সময় বোয়ালিয়া থানায় খবর দেওয়া হলে পুলিশ ওই কক্ষের দরজা ভেঙ্গে আফজাল হোসেনের মৃতদেহ উদ্ধার করেন। পরে লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ময়না তদন্ত রির্পোট এলে প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন


বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন













