বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাবি ছাত্রলীগের সভাপতি বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এম মিজানুর রহমান রানাকে বহিষ্কার করা হয়েছে। রাবি শাখা ছাত্রলীগের সহসভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জুকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।

সাইফুর রহমান সোহাগ বলেন, ‘আজ শনিবার রাত ৯টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের শৃঙ্খলা ভাঙার দায়ে রাবির বর্তমান ছাত্রলীগ সভাপতি এম মিজানুর রহমান রানাকে বহিষ্কার করা হয়েছে। ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে রাশেদুল ইসলাম রাঞ্জুকে।’

আজ শনিবার বিকেল ৩টার দিকে রাবি শাখা ছাত্রলীগের তিন কর্মীকে পেটান সভাপতি পক্ষের নেতাকর্মীরা। এই বিষয়টি এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে কাজ করছে কি না জানতে চাইলে সাইফুর রহমান সোহাগ বলেন, ‘শুধু আজকের ঘটনা নয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের আরো অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আর শৃঙ্খলা ভঙ্গ করলে যেকোনো সময় যে কাউকে সংগঠন বহিষ্কার করতে পারে। রানা শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলেই তাঁকে বহিষ্কার করা হয়।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহানুর রহমান শাকিল এর কারণ হিসেবে বলেন, ‘আজকে তিন ছাত্রলীগকর্মীকে পেটানোর পেছনে মিজানুর রহমান রানার প্রত্যক্ষ মদদ ছিল। প্রকৃত ছাত্রলীগকর্মীদের কোণঠাসা করে রেখে তিনি শিবিরকর্মীদের ছাত্রলীগে জায়গা করে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে অস্থির করে রাখার পেছনেও রানার হাত রয়েছে। এ ছাড়া আরো প্রচুর অভিযোগ রয়েছে মিজানুর রহমান রানার বিরুদ্ধে। এসব কিছু বিবেচনা করেই কেন্দ্রীয় ছাত্রলীগ এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে।’

নতুন ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘আমাকে কেন্দ্রীয় কমিটি থেকে ফোন করে এই খবর জানানো হয়েছে। আমি যথাযথভাবে দায়িত্ব পালন এবং ছাত্রলীগকে আরো গতিশীল করার চেষ্টা করব।’

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত