লঞ্চ চলাচল বন্ধ সদরঘাট ও নারায়ণগঞ্জে
বৈরী আবহাওয়ার কারণে আজ বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার সদরঘাট ও নারায়ণগঞ্জ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ। ঢাকা নদীবন্দরে দুই নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। ঢাকার সদরঘাট থেকে ৩৭টি রুটে ও নারায়ণগঞ্জ নৌবন্দর থেকে সাতটি রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক মো. শহিদুল্লাহ প্রথম আলোকে বলেন, আজ সকালে ঢাকা নদীবন্দরে দুই নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে।
সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া ভালো না হওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।
বৈরী আবহাওয়ার কারণে নারায়ণগঞ্জ নৌবন্দর থেকেও সাতটি রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। আজ সকাল সাতটার দিকে এই পদক্ষেপ নেওয়া হয়।
লঞ্চ মালিকদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি বদিউজ্জামান বাদল এ তথ্য জানিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জের কেন্দ্রীয় লঞ্চঘাট থেকে চাঁদপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জসহ সাতটি রুটে মোট ৭০টি লঞ্চ নিয়মিত চলাচল করে। আজ সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দেওয়ায় এসব রুটে লঞ্চ চলাচল আপাতত বন্ধ রয়েছে।
আবহাওয়া অনুকূলে এলে সংশ্লিষ্ট রুটে লঞ্চ চলাচল আবার শুরু হবে বলে জানিয়েছেন লঞ্চ মালিকদের সংগঠনের এই নেতা।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













