মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগে সৎ মা আটক

নওগাঁর মান্দায় আরাফাত হোসেন (৬) নামে এক শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগে সৎ মা সাথী আক্তারকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার শ্রীরামপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত ওই গ্রামের মকলেছার রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, শিশুটির আপন মা আঙ্গুরী বিবিকে প্রায় আড়াই বছর আগে তালাক দেয়া হয় শ্রীরামপুর গ্রামের মকলেছার রহমান। প্রায় এক বছর আগে একই গ্রামের মোয়াজ্জেম হোসেনের মেয়ে সাথী আক্তারকে দ্বিতীয় বিয়ে করেন মকলেছার রহমান। সৎ মায়ের সংসারেই শিশু আরাফাত বেড়ে উঠছিল।

নিহত আরাফাতের দাদি জাহেরা বিবি জানান, সকালে নাতি আরাফাতকে সুস্থ অবস্থায় রেখে তিনি গোবিন্দপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখানে দুপুরে তিনি আরাফাতের মৃত্যুর সংবাদ জানতে পারেন।

নিহত আরাফাতের বাবা মকলেছার রহমান জানান, ঘটনার সময় তিনি উপজেলার সতীহাট বাজারের সাহাবুদ্দীনের ফার্নিচারের কারখানায় কাজ করছিলেন। প্রতিবেশি এক যুবকের মাধ্যমে ছেলের মৃত্যুর সংবাদ জানতে পান। তবে কিভাবে শিশুটি মারা গেছে তা তার জানা নেই বলেও জানান তিনি।

মান্দা থানা পুলিেশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, শিশুটিকে হত্যার পর আগুনে পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টার করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর জিজ্ঞাসাবাদের জন্য সাথী আক্তারকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি