মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শিয়ালের দখলে ৩ গ্রাম, আহত ৩০

শিয়ালের দখলে তিন গ্রাম! আতঙ্কে ঘর থেকে বের হতে পারছে না লোকজন। শিয়ালের কামড়ে এ পর্যন্ত আহত হয়েছেন নারী-শিশুসহ অন্তত ৩০ জন। ঘটনাটি ময়মনসিংহের ত্রিশালে। শিয়াল আতঙ্কে তিন গ্রামের লোকজনকে এক হয়ে অভিযানে নামতে হয়েছে।

ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরী রাণীগঞ্জ এলাকায় গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত শেয়ালের কামড়ে তারা আহত হন।
আহতরা হলেন আব্দুল মান্নান (৫৫), আবুল হোসেন (২৮), নাজমুল ইসলাম (২০), রাশেদুল হাসান (৪০), আব্দুল বাছির (৩৭), শফিকুল ইসলাম (৩০), এমদাদুল হক (৪৫), আব্দুর রাজ্জাক (৭০), তিলকী রাণী (৫০), আল আমিন (১৮), আব্দুল মোতালেব (৪৮), পিংকি (১০), মনির হোসেন (১৭), জালাল উদ্দিন (৫২), রিফাত (১২), খলিলুর রহমান (৩০), জেসমিন (২৫), মোহাম্মদ শামসুদ্দিন মিয়া (৫৫), তার ছেলে মুমিন মিয়া (২০), আব্দুল হাই উরুফে হায়ু (৪০) মো. জুলহাস মিয়া (৩৫), মো. হৃদয় আহমেদসহ (১০) অন্তত ৩০ জন। আহতরা সবাই অলহরী, রাণীগঞ্জ ও চকপাঁচপাড়া গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরী, রাণীগঞ্জ ও সদর ইউনিয়নের চকপাঁচপাড়া গ্রামে শিয়াল আতঙ্ক শুরু হয়। ঘর থেকে কেউ বের হলেই শিয়াল কামড়ে আহত করছে। রাতে বেশ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ময়মনসিংহ এসকে হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার সকাল থেকে আবারো শুরু হয় শেয়ালের উপদ্রব। এ সময় আরো বেশ কয়েকজনকে কামড়ে আহত করেছে শিয়াল। তাদেরও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর এসকে হাসপাতালে পাঠানো হয়।

শিয়ালের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শুক্রবার বেলা ১১টার দিকে তিন গ্রামের শত শত মানুষ বাঁশের লাঠি, দা, রড নিয়ে অভিযানে নামে। এ সময় জঙ্গল ও গর্তে অবস্থানরত বেশ কয়েকটি শিয়ালকে পিটিয়ে মারেন তারা।

শিয়ালের কামড়ে তিন গ্রামের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শিয়ালের কামড়ের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা