রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শ্রমিকদের বেতন ১০ তারিখে উৎসবভাতা ১৪ জুলাই

তৈরি পোশাক খাতসহ সব কারখানায় শ্রমিকদের জুন মাসের বেতন ১০ জুলাই এবং উৎসবভাতা ১৪ জুলাইয়ের মধ্যে পরিশোধ করতে বলেছে সরকার। বৃহস্পতিবার সরকার, গার্মেন্ট মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে গঠিত ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি’র সভায় এ সিদ্ধান্ত হয় বলে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু জানান।

পোশাক শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে প্রতি বছরই ঈদের আগে বিভিন্ন কারখানায় বিক্ষোভ-অসন্তোষের ঘটনা ঘটে। শ্রমিক বিক্ষোভের কারণে অনেক সময় মহাসড়কে যান চলাচলেও বিঘ্ন ঘটে। প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগে শ্রমিকরা যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন সেজন্য ব্যবসায়ী সংগঠনগুলোকে ধাপে ধাপে শ্রমিকদের ছুটি দিতে বলা হয়েছে। ঈদের আগে ৪-৫ দিন ধরে তারা যেন বাড়ি ফিরতে পারেন।

পোশাক কারখানাগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে বেতন-ভাতা দিতে বলা হয়েছে জানিয়ে মুজিবুল হক বলেন, “আশা করি ১৪ জুলাইয়ের আগেই শিল্প কারখানার মালিকরা শ্রমিকদের উৎসব ভাতা দেবেন। আমরা তাদের অনুরোধ করেছি ১৪ তারিখের মধ্যেই উৎসব ভাতা দিতে।” বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ ছাড়াও পোশাক কারখানার মালিক-শ্রমিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত