সন্তুষ্ট নন ওবামার কাজে
২৫ মে ২০১৫
যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার কাজে সন্তুষ্ট নন।
৫১ শতাংশ আমেরিকান ওবামার প্রতি নাখোশ হয়ে আছেন বলে নতুন এক মতামত জরিপে এ তথ্য উঠে এসেছে। গ্যালোপ পোল পরিচালিত এ জরিপে দেখা গেছে, মাত্র ৪৩ শতাংশ মার্কিন নাগরিক তার কাজে সন্তোষ প্রকাশ করেছেন।
অবশ্য মার্চের পর ওবামার জনপ্রিয়তা চার শতাংশ বেড়েছে বলে এ জরিপে পাওয়া তথ্যে জানা গেছে। চলতি মাসের ৬ থেকে ১০ তারিখ পর্যন্ত এক হাজার ২৪ ব্যক্তির ওপর এ মতামত জরিপ চালিয়েছে গ্যালোপ। এর আগে গত মাসে ফক্স নিউজ আরেকটি মতামত জরিপ চালিয়েছিল। ওই জরিপে দেখা গেছে, ওবামার কাজে অসন্তোষ প্রকাশ করেছেন আমেরিকার ৫৩ শতাংশ মানুষ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













