সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে ভারত সরকার।
এবার বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে ভারত সরকার।
এর আগে র্যাব-পুলিশ ও গোয়েন্দাদে বাহিনীর সদস্যরা তাদের কাছে প্রশিক্ষণ নিয়েছেন।
এবার কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য দেশটির পক্ষ থেকে ৬ শতাধিক সরকারি কর্মকর্তার জন্য বৃত্তি ঘোষণা করা হয়েছে। ভারতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা (আইটিইসি) কর্মসূচীর আওতায় ২০১৫-২০১৬ বর্ষে মোট ৩১৮ কোর্সে এ প্রশিক্ষণ দেয়া হবে।
প্রতিটি কোর্সে দুইজন করে মোট ৬৩৬ জন সরকারি কর্মকর্তা প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রশিক্ষণ কোর্সে মনোনীত সরকারি কর্মকর্তাদের বিমানে আসা যাওয়া, বাসস্থান, খাবার ও পকেট খরচ বহন করবে ভারতীয় বৈদেশিক মন্ত্রণালয়। সরকারি চাকুরিজীবী ছাড়াও সরকারি বিশ্ববিদ্যালয় ও চেম্বার অ্যান্ড কর্মাসের কর্মকর্তারাও আবেদনের সুযোগ পাবেন।
শর্তানুসারে সংশ্লিষ্ট কর্মকর্তার চাকরির বয়স কমপক্ষে ৫ বছর ও বয়স ২৫ থেকে ৪৫ হতে হবে। ভারতীয় হাইকমিশন, ঢাকা থেকে সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়া এক চিঠিতে বিভিন্ন মন্ত্রনালয় থেকে কর্মকর্তাদের মনোনয়ন প্রদান ও আবেদনের অনুরোধ জানিয়েছে। স্বাস্থ্য অধিদফতরের ওয়েভসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি মঙ্গলবার প্রকাশিত হয়েছে। আবেদনের জন্য প্রয়োজনীয় সকল তথ্য www.hcidhaka.gov.in এই ঠিকানায় পাওয়া যাবে। প্রশিক্ষণ কর্মসূচীর বিভিন্ন কোর্সের মধ্যে আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশন, ব্যবস্থাপনা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও গ্রামীণ উন্নয়ন ও ইংরেজি ভাষা শিক্ষাসহ বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ গ্রহনের সুযোগ পাবেন কর্মকর্তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













