সাত লাখ ইয়াবা এসবি সদস্যের গাড়িতে
ফেনীর লালপোল উপজেলা থেকে ছয় লাখ ৮০ হাজার ইয়াবাসহ পুলিশের বিশেষ শাখার (এসবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার মো. মাহফুজ ঢাকায় এসবির এএসআই হিসেবে কর্মরত।
শনিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি সোহেল মাহমুদ জানান। “কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিলেন মাহফুজ। ফেনীর লালপোল এলাকায় গাড়ি থামিয়ে তাকে এবং তার গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়।” চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব-৭ সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান সোহেল।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন













