সীতাকুণ্ডে শ্রমিক বিক্ষোভে আনসারের গুলি, আহত ৮
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে সহকর্মীদের বিক্ষোভে গুলি চালিয়েছেন আনসার সদস্যরা। এতে আট শ্রমিক আহত হয়েছেন।
আজ সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে এ ঘটনা ঘটে।
গুলিবর্ষণের প্রতিবাদে প্রায় তিন ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয় একটি স্টিল মিলের শ্রমিক ও এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে উপজেলার শীতলপুর কবির স্টিল মিলের শ্রমিক সুমন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মিলের একটি গাড়ির নিচে চাপা পড়ে মারা যান তিনি। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
নিহত সুমনের আত্মীয় শাহানাজ আকতার সাংবাদিকদের জানান, সুমনকে কবির স্টিল মিলের লোহার গাড়িটি ইচ্ছে করে চাপা দিয়েছে বলে অভিযোগ করেন শ্রমিকরা। সুমনের সহকর্মীরা তাঁর লাশ ফেরত দেওয়ার দাবি জানিয়ে মিছিল করতে থাকেন। এ সময় মিছিলের ওপর গুলিবর্ষণ করেন কবির স্টিল মিলের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার বাহিনীর সদস্যরা।
এ সময় অন্তত আট শ্রমিক আহত হন। গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে প্রায় তিন ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন স্টিল মিলটির বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয়রা। পরে দুপুর দেড়টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহির আহমদ জানান, আনসার সদস্যদের গুলিতে আহত ওসমান ও নূর নবী নামে দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া গুলিবিদ্ধ মুন্না, দেলোয়ার, শাহনাজ আকতারসহ পাঁচ শ্রমিককে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













