সীমান্তে দুই বাংলার হিন্দু মুসলিমদের দুর্গাপূজা


ভারত-বাংলাদেশের মধ্যেকার ভৌগোলিক সীমারেখা বরাবর কাঁটাতারের বেড়ার এপারে ভারতীয় ভূখণ্ডের গ্রাম উচাগোবিন্দপুর। এই গ্রামের দুর্গাপূজায় এপার-ওপার দুই বাংলার মানুষই এক সঙ্গে আনন্দে মেতে ওঠেন। পূজার আয়োজন করেন হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই।
ভারতের দক্ষিণ দিনাজপুরের ধলপাড়া পঞ্চায়েতের অন্তর্গত উচাগোবিন্দপুরের পূজায় কোনো সুসজ্জিত প্যান্ডেল বা আলোর রোশনাই নেই। রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সেই সঙ্গে দুই বাংলার মিলনের স্বাদ। আর রয়েছে আন্তরিকতা ও মানবতার জয়গান।
উচাগোবিন্দপুর গ্রামটি বাংলাদেশ সীমান্তের একেবারে জিরোপয়েন্ট লাগোয়া হওয়ায় সূর্যাস্ত হতেই বাসিন্দাদের যাতায়াতে বিধিনিষেধ শুরু হয়ে যায়। যে কারণে তাদের আর রাতের বেলা বালুরঘাট ও হিলি শহরে পূজাপ্যান্ডেল বা প্রতিমা দর্শনের সুযোগ থাকত না। সে কারণেই ৬৪ বছর আগে নিজেরাই চাঁদা তুলে গ্রামের মধ্যে দুর্গাপূজার আয়োজন করেন গ্রামবাসীরা।
জিরোপয়েন্ট লাগোয়া উচাগোবিপুরের দুর্গাপূজা জাঁকজমক না থাকলেও পূজার দিনগুলো এক ভিন্ন আনন্দে মেতে ওঠেন দক্ষিণ দিনাজপুরের ধলপাড়া পঞ্চায়েতের অন্তর্গত উচাগোবিন্দপুর গ্রামের মানুষরা।
কাঁটাতারের বেড়ার এপারের এই গ্রামটিতে প্রায় ৩০টি পরিবারের বসবাস। গ্রামের মধ্যে ছোট্ট চালাঘরে অবস্থিত কয়েক দশক পুরনো দুর্গামণ্ডপ। মণ্ডপ প্রাঙ্গনে উচাগোবিন্দপুর ও সীমানার এপারের বাংলাদেশের ভূখণ্ডের বাসুপাড়া, চণ্ডীপুর, চৌঘরা, দামোদরপুর, রামচন্দ্রপুর, দাউদপুর, বিরামপুর, ঘাসুরিয়াসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ একাকার হয়ে যান।
বাংলাদেশের বাসিন্দারা কেউ ফল-ফুল, এমনকি চাল-ডাল অথবা অন্যান্য উপকরণ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ওপারের পাশাপাশি এপার বাংলার মহিলারাও পূজার যোগাড়ে অংশগ্রহণ করেন। মণ্ডপ চত্বরে মেলা বসে পূজা উপলক্ষে।
এ বছর উচাগোবিন্দপুরের দুর্গাপূজা ৬৪ বছরে পা দিল। অন্যান্য বছরের মতো, এবারেও পূজার প্রস্তুতি ও পরিচালনার সমস্ত কাজ দুই পারের মানুষ একসঙ্গে করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন













