শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সেই নির্যাতিতা গৃহবধূর শ্বশুর-শাশুড়ি-ভাসুর কারাগারে

প্রেম করে দুই বছর আগে বিয়ে করেছিলেন তারা। এরপর যৌতুকের টাকা না পেয়ে ভালোবাসার মানুষটিকে অমানুষিক নির্যাতন করেছিলো স্বামী শামিউল হক সােহাগ।

লোহার রড এবং পাইপ দিয়ে অকথ্য নির্যাতনের ফলে তার গৃহবধূ তাসফিয়ার হাত, পা এবং বুকের পাজরের দুটি হাড়ও ভেঙ্গে যায়। মাথায় সেলাই দিতে হয় ১৭টি।

নির্যাতনের এ খবর প্রকাশ্যে আসলে অনলাইনে ক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশিরা।

রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবায় স্বামীর নির্মম নির্যাতনের শিকার গৃহবধূ রিফাহ তাসফিয়ার শ্বশুর, শাশুড়ি ও দুই ভাসুরের জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ৩টার দিকে রাজশাহীর অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতের বিচারক জুলফিকার উল্লাহ এ আদেশ দেন।

মামলার প্রধান আসামি তাসফিয়ার স্বামী শামিউল হক সোয়াদ ওরফে সোহাগ (২৬) মামলা দায়েরের পর থেকেই কারাগারে আছেন। তবে তাসফিয়ার শ্বশুর ফজলুল হক (৫৬), শাশুড়ি জাহানারা বেগম সুজি (৫০) এবং ভাসুর ফয়সাল (৩০) ও সজীব (২৮) মামলা দায়েরের পর আদালত থেকে জামিন নিয়েছিলেন।

আদালত সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে আসামিরা আদালতে হাজিরা দিতে গেলে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুন্না সাহা তাদের জামিন বাতিলের আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী মোজাম্মেল হক এর বিরোধীতা করলেও আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান জানান, নগরীর ভাটাপাড়া এলাকার আবদুস সালামের মেয়ে রিফাহ তাসফিয়া (২২) দুই বছর আগে সোহাগকে ভালোবেসে বিয়ে করেন। বিয়ের পর তাদের একটি মেয়ে সন্তানও হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত