স্ত্রীর পরকীয়ার কাছে হার মানলো প্রবাসী স্বামীর ভালোবাসা (ভিডিও সহ)
প্রথমে প্রেম তারপর বাবা-মায়ের অমতে বিয়ে তার পাঁচ বছর পর স্ত্রীকে রেখে বিদেশ পাড়ি। বাবা মায়ের সাথে সম্পর্ক না থাকায় ৬ বছর বিদেশ খেটে যা উপার্জন করেছেন, তার পুরোটা স্ত্রীর নামে পাঠিয়েছেন, আর স্ত্রী সেই টাকায় ফুর্তি করেছেন, তার সাথে বিভিন্ন ছেলেদের সাথে নোংরা ভিডিও বের করে ইন্টারনেটে ছেড়েছেন। মাসুম নামে এক যুবক তার স্ত্রীর নামে এমন অভিযোগ করে বলেছেন, এত কিছুর পরও সে তার স্ত্রীকে নিয়ে থাকতে চায়, কিন্তু টাকা পয়সা হাতিয়ে নিয়ে তার স্ত্রীই তাকে তালাক দিয়েছে।
রাজধানীর কলাবাগানে সুমন নামে একজনের বাসায় একুশের ক্যামেরা, সকাল তখন ৭ টা। আমরা সোজা একটি বেড রুমে। যেখানে সুমনের ভাইয়ের মেয়ে তিয়া, তার উপর শুয়ে আছে ইভান, আড়াআড়িভাবে শুয়ে থাকা ইভানের পা রয়েছে, তার বাবার উপর। তার পাশে আছে সুমনের মেয়ে তারপর সুমনের শ্যালক।
গাদাগাদি করে একরুমে যখন ইভানরা ঘুমিয়ে তখন রান্নাঘরে বাড়ির দুই বউ মহাব্যস্ত সকালের নাস্তা বানানোর কাজে। সুমন অফিসের যাবার প্রস্তুতি নিচ্ছে।
বৃদ্ধ বাবা পত্রিকার পাতায় চোখ রেখে চায়ে চুমুক, আরেকজন সুমনের ছেলে ছামিনকে স্কুলে যাবার জন্য প্রস্তুত করছেন।
সুমনদের এই বাসায় সুমনের বাবা-মা খালা-মামা ফুফু, সুমনের ভাই-ভাবি থেকে শুরু করে তার ভাইয়ের শাশুরি পর্যন্ত থাকেন। সব মিলিয়ে সদস্য সংখ্যা ২৬ জন। এরকম যৌথ পরিবারে থেকে কেমন কাটছে সুমনদের?
যৌথ পরিবার ছেড়ে এবার একটি একক পরিবারের খবর জানবো। বালুঘাট এলাকায় ৫০ বিঘা জমির মালিকের ঘরে সবই আছে শুধু সুখটাই নেই। বকে যাওয়া এক মেয়েকে বিয়ে করে তাদের সন্তান এখন একক পরিবারে থাকছে।
কিন্তু মাসুম কি সুখে আছে? ২০০৩ সালে বরিশালের এক মেয়েকে বিয়ে করার ৫ বছরের মাথায় ইটালী গিয়েছিলেন, সেখানে কেটেছে ৬ বছর। প্রবাস জীবনের পুরো উপার্জনের প্রায় দেড় কোটি টাকা মাসুম তার স্ত্রী সঞ্চিতার নামে পাঠিয়েছে, ৬ বছর পর মাসুম দেশে আসবার পর মাসুম তার এক বন্ধুর কম্পিউটারে মাসুমের স্ত্রীর একাধিক নোংরা ভিডিও পায়। সব ফাঁস হয়ে যাবার পরও মাসুম স্ত্রীকে নিয়ে থাকতে চেয়েছে কিন্তু সঞ্চিতা মাসুমকে পুলিশে ধরিয়ে দেয়।
মাসুমের যেখানে সব শেষ সঞ্চিতার কাছে সেটা সামান্য ভ’ল। তারপরও মাসুমের মত এরকম হাজারো মাসুম কিংবা সঞ্চিতা যৌথ পরিবার ছেড়ে একক পরিবারে মিথ্যা সুখ খোঁজার চেষ্টায় ব্যাকুল। কিন্তু আসলেই আমরা কতটা সুখী ?
ক্ষতির কথা চিন্তা না করে পশ্চিমা ধাঁচের আকাশ সংস্কৃতির লাগামহীন গতির সাথে চলতে গিয়ে আমরা এখন অজানা এক অন্ধকারের দিকেই কি ছুটছি।
https://youtu.be/qe5SE-w9bcs
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













