সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জরায়ু ক্যান্সার, আপনি কী ভাবে বুঝবেন ?

নারীদের জন্য জরায়ুমুখের ক্যানসার বেশ প্রচলিত একটি সমস্যা। সাধারণত বলা হয়, হিউম্যান পেপিলোমাভাইরাসের কারণে এই ক্যানসার হয়। তবে অল্প বয়সে বিয়ে, বহু যৌনসঙ্গী থাকা, বেশি ওজন হওয়া ইত্যাদি কারণেও এই সমস্যা হতে পারে। অধিকাংশ রোগেরই কিছু উপসর্গ বা লক্ষণ রয়েছে। তবে অনেক সময় সেটি বোঝা যায় না অথবা বুঝলেও এড়িয়ে যান অনেকে। আগে থেকে রোগ ধরা পড়লে চিকিৎসা করা অনেকটাই সহজ হয়। তাই লক্ষণগুলো জানা জরুরি। হেলদি ফুড টিম জানিয়েছে জরায়ুমুখে ক্যানসারের ১০ লক্ষণের কথা।

১. অস্বাভাবিক রক্তপাত অস্বাভাবিক রক্তপাত জরায়ুমুখে ক্যানসারের একটি অন্যতম লক্ষণ। যৌন মিলনের পর রক্তপাত, ঋতুস্রাবের মাঝখানে রক্তপাত, দীর্ঘস্থায়ীভাবে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরও রক্তপাত-এসব জরায়ুমুখের ক্যানসারের লক্ষণ। তাই এ রকম হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।

২. যৌনমিলনের সময় ব্যথা
যৌন মিলনের সময় খুব বেশি ব্যথা অনুভব করা জরায়ুমুখে ক্যানসারের আরেকটি লক্ষণ। তাই এমন হলে সমস্যাটি আসলে কী সেটি জানার জন্য চিকিৎসকের পরামর্শ নিন।

৩. দুর্গন্ধযুক্ত স্রাব জরায়ুমুখের ক্যানসার হলে অনেক সময় দুর্গন্ধযুক্ত স্রাব হয়। পরিষ্কার এবং দুর্গন্ধহীন স্রাব স্বাভাবিক। তবে যদি স্রাবে দুর্গন্ধ থাকে, এটি ভাবনার বিষয়। যদি স্রাব ভারি, বাদামি রঙের হয় এবং এর সঙ্গে রক্ত আসে তবে এটি খুব জটিল অবস্থা। এ রকম হলে দেরি না করে চিকিৎসকের কাছে যান।

৪. অনেকদিন ধরে মাসিক হওয়া
মাসিক সাধারণত তিন থেকে সাতদিন স্থায়ী হয়। তবে দীর্ঘদিন মাসিক স্থায়ী হলে এবং বেশি রক্তপাত হলে চিকিৎসকের পরামর্শ নিন। এটি জরায়ুমুখের ক্যানসারের একটি লক্ষণ হতে পারে।

৫. হঠাৎ ওজন কমে যাওয়া
হঠাৎ কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া ক্যানসারের লক্ষণ। রোগ প্রতিরোধক্ষমতা এ সময় কমে যায়। এ সময় শরীর সামান্য পরিমাণে প্রোটিন সাইকোটিন উৎপন্ন করে, যা চর্বি দ্রুত কমিয়ে দেয়। এর ফলে ওজন কমে যায়।

৬. প্রস্রাবের সময় অস্বস্তি প্রস্রাবের সময় অস্বস্তি হওয়াও জরায়ুমুখে ক্যানসারের আরেকটি লক্ষণ। যেমন : প্রস্রাবে জ্বালাপোড়া, আঁটসাঁট ভাব ইত্যাদি। তবে এই লক্ষণ ইউরিনারি ট্যাক্ট ইনফেকশন বা যৌনরোগের ক্ষেত্রেও হতে পারে। তাই এ ধরনের সমস্যায় অবশ্যই পরীক্ষা করা জরুরি।

৭. পেলভিকে ব্যথা দীর্ঘদিন ধরে কোমরের নিচে শ্রোণিদেশ বা পেলভিক এলাকায় ব্যথা করলে, সেটা জরায়ুমুখের ক্যানসারের একটি বড় লক্ষণ হতে পারে। রোগটি বেশি বেড়ে গেলে এই সমস্যা হয়। তাই এমন হলে অবহেলা করবেন না।

৮. প্রস্রাব ধরে রাখতে না পারা
ঘন ঘন প্রস্রাব হাওয়া বা প্রস্রাব ধরে রাখতে না পারা– এ রকম সমস্যায় অবশ্যই চিকিৎকের কাছে যান। শরীরে অন্যান্য সমস্যার কারণে এমন হলেও জরায়ুমুখে ক্যানসারের একটি লক্ষণও হতে পারে এটি।

৯. পায়ে ব্যথা পায়ে ব্যথা এবং ফোলাভাব ক্যানসার বৃদ্ধির লক্ষণ হতে পারে। প্রথমে হালকা অস্বস্তিবোধ থেকে ধীরে ধীরে ব্যথা বাড়তে থাকে। এটি অন্যকিছু থেকে হতে পারে, তবে জরায়ুমুখে ক্যানসারের হলেও এ ধরনের সমস্যা দেখা দেয়। তাই বিষয়টিকে অবহেলা করবেন না।

১০. অবসন্ন বোধ করা
অনেক কারণেই অবসন্ন বোধ হতে পারে। তবে দীর্ঘদিন ধরে অবসন্ন বোধ করা এবং কিছুতেই সেটি না কমা ক্যানসারের অন্যতম লক্ষণ। এ রকম হলেও চিকিৎসকের পরামর্শ নিন।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

তুকতাক করার অভিযোগে গ্রেফতার মালদ্বীপের নারী মন্ত্রী

মালদ্বীপের নারী মন্ত্রী ফাতিমা শামনাজ আলী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তারবিস্তারিত পড়ুন

ওডিশার প্রথম নারী মুসলিম এমএলএ সোফিয়া ফিরদৌস

ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ওডিশা থেকে প্রথম নারী ও মুসলিম এমএলএবিস্তারিত পড়ুন

  • গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়
  • দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
  • কঠিন রোগে ভুগছেন হিনা খান, চাইলেন ভক্তদের সাহায্য
  • মিস ওয়ার্ল্ড-২০২৪ জিতলেন ক্রিস্টিনা পিসকোভা
  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • তিশা থেকে জয়া আহসান, কপালে বাঁকা টিপের সেলফির রহস্য কী?
  • পরোক্ষ ধূমপান থে‌কে নারী‌দের সুরক্ষা চায় ‘নারী মৈত্রী’
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা