মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্বামীর জন্য তৈরি বিষ মেশানো চা পানে সন্তানের মৃত্যু

ত্রিপুরার পশ্চিম জেলা রাধাপুরের গোবিন্দ ঠাকুর পাড়ায় নিজের স্বামীকে মারার উদ্দেশ্যে রাখা বিষ মেশানো খাবার খেয়ে মৃত্যু হয়েছে সন্তানের। মঙ্গলবার এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, গোবিন্দ ঠাকুর পাড়ার বাসিন্দা গৌতম দেববর্মার স্ত্রী সীতা রাণী দেববর্মা স্বামীকে হত্যার উদ্দেশ্যে তার চায়ের কাপে বিষ মিশিয়ে খেতে দেয়। কিন্তু ভুল বসত গৌতম চা না খেয়ে বাড়ি থেকে বের হয়ে যান।

ওই চা খায় তাদের দুই সন্তান মারিয়া (১২) ও সিরিয়া (৪)। বিষের প্রভাবে চা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই সিরিয়ার মৃত্যু হয়। গুরুতর অসুস্থ অবস্থায় মারিয়াকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এভাবে শিশু মৃত্যুর ঘটনায় গোবিন্দ ঠাকুর পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে সীতা রাণী দেববর্মা তার স্বামী গৌতম দেববর্মাকে হত্যার চেষ্টা করেছিল বলে এলাকাবাসীর ধারণা।

গৌতম দেববর্মা রাধাপুর থানায় তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ সীতা রাণী দেববর্মাকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা