মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্বামীর ডাকে নববধূর সাড়া, অতঃপর সর্বস্বহারা…

স্বামী ডেকেছিল বলেই না নববধূ রাত মানেনি। তাড়াহুড়ো করে রওনা হয়েছিলেন প্রিয়জনের কাছে। কিন্তু একি হলো? সবকিছু কিছু যে শেষ হয়ে গেল!

ঘটনাটি গত ১৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকের। গাইবান্ধা জেলা সদরের দাড়িয়াপুর কুমারপাড়ার।

ঢাকায় কর্মরত স্বামীর ডাকে সাড়া দিতে গিয়ে নববধূ পড়েন দুর্বৃত্তদের কবলে। পথিমধ্যে নববধূর পথ আটকে নিয়ে যাওয়া হয় পাশের বিলের মধ্যে। এরপর কয়েকজন বখাটে মিলে সারারাত পালাক্রমে ধর্ষণ করে।

শুধু কি তাই? বখাটেরা ‘দয়া’ করে ধর্ষিতাকে স্থানীয় যে ব্যক্তির বাড়িতে রেখে যায় সে ব্যক্তিও তাকে কয়েকবার ধর্ষণ করেন।

নববধূকে গণধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রোববার দুপুরে দুজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- জেলা সদরের খোলাহাটি ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের খয়বর আলীর ছেলে মানিক মিয়া (২৭) ও একই গ্রামের মন্টু মিয়ার ছেলে আলমগীর হোসেন (৩০)।

স্থানীয় সূত্রমতে, গত ১৭ মার্চ গাইবান্ধা সদরের খোদ্দ মালিবাড়ী গ্রামে ফুফাতো বানের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যান ওই নববধূ। ঢাকার পোশাক কারখানায় কর্মরত তার স্বামী তখন তাকে ফোন দেন। তাৎক্ষণিকভাবে ঢাকায় যেতে বলেন।

স্বামীর কথামতো রাত নয়টার দিকে খোদ্দমালিবাড়ী থেকে সিএনজি অটোরিকশা নিয়ে গাইবান্ধা জেলা সদরের দিকে রওনা দেন নববধূ।

পথিমধ্যে দাড়িয়াপুর কুমারপাড়ায় পৌঁছিলে মানিক মিয়াসহ চারজন বখাটে তাকে জোর করে ষোলাগাড়ী বিলের মধ্যে এনে পালাক্রমে ধর্ষণ করে। পরে মেয়েটিকে স্থানীয় আলমগীর হোসেনের বাড়িতে রাখা হলে তিনিও তাকে ধর্ষণ করেন।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হয়েছে। এরপর থেকে আসামিরা আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা