সোমবার, জুন ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্বামী ও দুই সন্তান রেখে পরকীয়া প্রেমিকের বাড়িতে অনশন!

পরকীয়া প্রেমের জের ধরে পরকীয়া প্রেমিক স্নাতক ৩য় বর্ষের ছাত্র রানার পিতার বাড়িতে বিয়ের দাবীতে সোমবার সন্ধ্যা থেকে তার বাড়িতে অনশন করছে দুই সন্তানের জননী। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামে।

অনশনকারী নারী একই গ্রামের আব্দুল মানিকের মেয়ে মিমি খাতুন (২৫)। মিমি বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের কামাল উদ্দিনের স্ত্রী।

সরেজমিনে ঘটনাস্থল রানার বাড়িতে গিয়ে কথা হয় মিমি খাতুনের সাথে। তিনি জানান, আমার বিয়ের পূর্ব থেকে রানার সাথে আমার প্রেমের সম্পর্ক হয়। রানা নিয়মিত আমার সাথে যোগাযোগ করতো। তবে গত ১৮ তারিখ রোববার গভীর রাতে আমার স্বামী আমবাগানে পাহাড়া দেয়ার সুযোগে রানা আমাকে ফোন দিয়ে আমার পিতার বাড়ি এসে আমার শয়ন ঘরে অবৈধ কার্যকলাপে লিপ্ত হয়। এসময় আমার স্বামী হঠাৎ উপস্থিত হয়ে আমাদের হাতেনাতে ধরে ফেললে রানা আমার স্বামীকে ধাক্কা মেরে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রানা ও মিমির দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক রয়েছে। বেশ কিছুদিন আগে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছিল এবং রোববার রাতে আবারও আটক করা হলে রানা মোবাইল ফোন, সেন্ডেল ও সিগারেটের প্যাকেট ফেলে পালিয়ে যায়।

তবে বিষয়টি অস্বীকার করে রানার মা, বোন, ভাবী, চাচাতো ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যরা জানান, পূর্ব শত্র“তার জের ধরে মেয়ে পক্ষ এটি একটি নাটক সাজিয়েছে। তবে রানার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটিকে ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেন।

মিমির পিতা আব্দুল মানিক জানান, মেয়ের সিদ্ধান্ত মেয়েই নিয়েছে সেহেতু আমার বলার কিছুই নেই।

সংশ্লিষ্ট ইউপি সদস্য রবিউল ইসলাম জানান, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে কোন পক্ষই আমার নিকট আসেনি।

এব্যাপারে মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন খুররম বলেন, মেয়েটি যেহেতু দুই সন্তানে জননী এবং বর্তমানে স্বামী আছে, সেহেতু এটি জটিল বিষয়। তবে চেষ্টা চলছে সামাজিকভাবে সমাধান করার।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা