রবিবার, জুন ১৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্বামী-স্ত্রীর একসঙ্গে আত্মহত্যা

গাজীপুরের কালিয়াকৈরে বিল্লাল হোসেন (২২) ও মর্জিনা বেগম (২০) নামে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকায় ভাড়াটিয়া ঘরে একসঙ্গে আত্মহত্যা করেন এ দম্পতি।

এ ঘটনায় পুলিশ নিহতের বড় স্ত্রী আছমা বেগম, বড় ভাবি আনিছা বেগম এবং বাড়ির মালিকের শ্যালক মজনু মিয়াকে আটক করেছে। নিহত বিল্লাল হোসেন(২২) রংপুরের কতোয়ালী থানার ভালুয়াপাড়া এলাকার নাজির হোসেনের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার উলুসারা গ্রামের বাদশা মিয়ার বাড়িতে ছয় মাস আগে স্ত্রী আছমা ও ছোট ছেলে রাসেলকে নিয়ে বসবাস শুরু করেন রাজমিস্ত্রি বিল্লাল হোসেন।

ওই বাসায় আসার কিছুদিন যেতে না যেতেই স্ত্রী আছমার সঙ্গে বিল্লালের দাম্পত্য কলহ শুরু হয়। পরে গত ১৫/২০ দিন আগে স্বামীর সঙ্গে অভিমান করে ছেলে রাসেলকে নিয়ে বাবার বাড়ি চলে যান আছমা।

এদিকে স্ত্রী বাবার বাড়ি চলে যাওয়ার সুযোগে একই বাসার অপর ভাড়াটিয়া মর্জিনার সঙ্গে বিল্লালের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে গত ১৬ ডিসেম্বর মর্জিনা বেগমকে বিয়ে করেন বিল্লাল।

অন্যদিকে স্বামীর দ্বিতীয় বিয়ের খবর পেয়ে শনিবার রাতে স্বামীর ভাড়া বাসায় চলে আসেন প্রথম স্ত্রী আছমা বেগম। এ সময় বিল্লালের সঙ্গে আছমার ঝগড়া হয়।
ওই ঝগড়ার জের ধরে রোববার বিকালে ঘরের ভেতর দ্বিতীয় স্ত্রী মার্জিনাকে নিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বিল্লাল।

পরে বাড়ির লোকজন টের পেয়ে তাদের দুজনের লাশ উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
দুজনের একসঙ্গে আত্মহত্যা করার বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় হাসপাতাল থেকে নিহতের বড় স্ত্রী আছমা বেগম, বড় ভাবি আনিছা বেগম ও বাড়ির মালিকের শ্যালক মজনু মিয়াকে আটক করে পুলিশ।

কালিয়াকৈর থানার এএসআই শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বামী-স্ত্রীর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এছাড়া এ ঘটনায় প্রাথমিকভাবে তিনজনকে আটক করার কথাও নিশ্চিত করেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

রাজনৈতিক বিরোধের জেরে রাউজানে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলা, গুরুতর আহত

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা