হাসিনাকে হত্যার ভয়ঙ্কর পরিকল্পনা ছিল ২১ আগস্ট


২১আগস্ট হাসিনাকে হত্যার ভয়ঙ্কর পরিকল্পনা ছিল বলে মন্তব্য করে আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, গ্রেনেট হামলার বিচার আগামী জানুয়ারির মধ্যেই করা হবে। আমি নিজেও এর সাক্ষী। আমরা জানি কারা এর সঙ্গে জড়িত। সবই বেড়িয়ে আসবে।
সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন ।
বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মিলনায়তনে ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধামন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, এখন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের দিন। যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে বুদ্ধিজীবী হত্যার দায় মোচন হচ্ছে। আর তা সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী দৃষ্টিভঙ্গির কারণেই।
অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক মন্ত্রী শেখ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন













