১২০ পিস স্বর্ণের বার উদ্ধার: চট্টগ্রামে
চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে ১২০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে ৩ জনকে।
পুলিশ জানায়, শহরের রুবিগেট এলাকায় পুলিশের চেকপোস্ট অতিক্রমের সময় সন্দেহভাজন একটি প্রাইভেট কারকে থামানো হয়। পরবর্তীতে চালক এবং আরোহীর স্বীকারোক্তি অনুযায়ী প্রাইভেট কারের তেলের ট্যাঙ্কি থেকে দু’টি কালো ব্যাগে মোড়ানো অবস্থায় এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটককৃতরা জানিয়েছে, এগুলো ঢাকায় এক ব্যক্তির কাছে তাদের পৌঁছে দেয়ার কথা ছিল। এ ব্যাপারে বায়েজিদ বোস্তামী থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন













