১ আগস্ট থেকে মহাসড়কে অটোরিকশা নিষিদ্ধ
আগামী ১ আগস্ট থেকে সারা দেশের মহাসড়কে অটোরিকশা ও অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে। খবর ইউএনবির। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সড়কে নিরাপত্তা বিধানে আগামী ১ আগস্ট থেকে সারা দেশের জাতীয় মহাসড়কে থ্রি হুইলার অটোরিকশা এবং সকল শ্রেণির অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।’
ঈদুল ফিতরের আগে ও পরে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ২৪০ জনেরও বেশি লোক নিহত হওয়ার পরই মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধের কথা সরকারের পক্ষ থেকে জানানো হলো।
এর আগে গত বুধবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে মনিটরিং দলের এক পর্যালোচনা সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সভায় ওবায়দুল কাদের বলেন, জাতীয় মহাসড়কে অটোরিকশার অবাধ চলাচল দুর্ঘটনা ঘটাচ্ছে। তাই জাতীয় মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













