শুক্রবার, জুন ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

২৭ ডিসেম্বর থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

আগামী ২৭ ডিসেম্বর মধ্যরাত থেকে পরবর্তী চারদিনের জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ২৯ ডিসেম্বর মধ্যরাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত একদিনের জন্য নির্বাচনী এলাকায় বেবি-ট্যাক্সি, অটোরিকশা, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, লঞ্চ, স্পিডবোটসহ ইঞ্জিনচালিত সকল যানবাহন চলাচলও বন্ধ থাকবে।

পৌরসভা নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাচন কমিশন এ নির্দেশনা দিয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) রাতে সংস্থাটির সহকারী সচিব রাজীব আহসান নির্দেশনা সংক্রান্ত পৃথক দু’টি চিঠি নৌ পরিবহন ও সড়ক পরিবহন- এ দুই মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী ২৭ ডিসেম্বর মধ্যরাত ১২টা থেকে ৩১ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

এছাড়া, ২৯ ডিসেম্বর মধ্যরাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত একদিনের জন্য নির্বাচনী এলাকায় বেবি-ট্যাক্সি, অটোরিকশা, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক ও টেম্পো চলাচলও বন্ধ থাকবে।

নির্দেশনায় কক্সবাজার ব্যতীত অন্য সকল জেলা প্রশাসককে নিষেধাজ্ঞা জারি করার ক্ষমতা দেওয়ার জন্যও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে বলা হয়েছে।

অন্যদিকে লঞ্চ, স্পিড বোটসহ যে কোনো ধরনের ইঞ্জিনচালিত নৌযান চলাচলের ওপরও ২৯ ডিসেম্বর মধ্যরাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। এক্ষেত্রে জরুরি পণ্য সরবরাহ অথবা ভোটারদের চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা বলবৎ হবে না। এক্ষেত্রেও জেলা প্রশাসককে ক্ষমতা দেওয়ার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবকে নির্দেশনা দিয়েছে ইসি।

আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা