মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

২ বছরে ৩৭৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল উত্তর কোরিয়া

সামান্য অপরাধেও উত্তর কোরিয়ায় গুরুদণ্ড কার্যকর হয়। আর অদ্ভূত এক শাসক থাকায় মৃত্যুদণ্ড অহরহই দেওয়া হয়। এমনকি বিদেশি টেলিভিশনে নাটক দেখা, ইন্টারনেটে প্রবেশ করা, দেশ থেকে পালানোর চেষ্টা, পোস্টার চুরিসহ নানা অপরাধে বেশ কয়েকবার জনসমক্ষে ‘ফাঁসি’ কার্যকর করেছে উত্তর কোরিয়া সরকার।

সম্প্রতি সিউল ভিত্তিক ইন্টারন্যাশনাল জাস্টিস গ্রুপ নামের একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, গত দুই বছরের ৩৭৫ জন উত্তর কোরীয় নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছেন কিম জং উন। মূলত দেশটির জনগণের মধ্যে একধরনের ভয় সৃষ্টি করতেই এমন শাস্তি কার্যকর করা হয়ে থাকে বলে সংস্থাটির দাবি।

এমনকি শুধু বিদেশি টেলিভিশন দেখার অপরাধে উত্তর কোরিয়া সরকার কর্তৃক একসঙ্গে ৪৭ নাগরিককে গণহত্যার দাবিও করেছে তারা।

তারা আরও জানায়, শহর, মার্কেট, স্টেডিয়াম, স্কুল, কলেজসহ বিভিন্ন জনাকীর্ণ স্থানে এসব মৃত্যুদণ্ড কার্যকর হয়ে থাকে। যাতে তাদের মধ্যে এ বিষয়ে ভীতির সৃষ্টি হয়।

তারা প্রথমবারের মতো উত্তর কোরিয়ায় গত ২ বছরের স্থানভিত্তিক মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ডিজিটাল ম্যাপ প্রকাশ করেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প