৭১-এ দেশের জন্য লড়েছেন আবু বক্কর, এবার আসুন তাকে বাঁচাতে আমরা লড়ি


এদেশ জন্ম দিতে যারা লড়েছেন তাদের ঋন কোন দিন আমরা শোধ করতে পারবো না। তারা অকুতোভয় বীর সেনানীরা। তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। তেমনি এক বীর সেনানীর নাম পেকুয়ার মেহের নামার এস এম আবু বক্কর (সনদ নং ১৮৮০১০ গেজেট ৩০৬)। যিনি দেশের মাটিকে বাচাতে ৭১-এ ঝাঁপিয়ে পড়েছিলেন পাক নরপিশাচদের উপর। আজ এই বীর পুরুষ হাসপাতালে ব্যাডে অর্থের অভাবে চিকিৎসা করতে হিমশিম খাচ্ছেন।
পরিবার সুত্রে জানা যায়, পিত্ততলীতে ক্যান্সারজনিত অাক্রান্ত হয়ে বতর্মানে চট্রগ্রাম মেডিকেল কলেজে ডাঃ মাজাহারুল হক নাসিমের অধীনে ৫তলার ২৭ নংওয়ার্ড এ অতিরিক্ত সিটে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা ব্যায়বহুল হওয়ায় পরিবারের একজন মাত্র সদস্যের পক্ষে চিকিৎসার খরচ চালানো অনেকটাই অসম্ভব হয়ে পড়েছে। তার একমাত্র পুত্র সোলতান জানিয়েছেন তার বাবাকে বাঁচাতে এগিয়ে আসার আহবান।
আপনার আমার সামান্য সহযোগিতায় এই বীর সেনানী হয়তো আমার আমাদের মাঝে আবার ফিরে আসবে। শোনাবে সেই দিনের গল্প।
উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর যুদ্ধকালীন সময়ে ২২নং গ্রুপ, ১নং সেক্টর চ্ট্টগ্রাম এর অধীনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। তাকে সাহায্য পাঠাতে বিকাশ নং ০১৮১২৪৪৯৫১৭। পেকুয়া শাখার ইসলামী ব্যাংক সঞ্চয় হিসাব নং ৭৯।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













