অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসকের মৃত্যু
চট্টগ্রামের উত্তর খুলশীতে শয়নকক্ষে অগ্নিদগ্ধ হয়ে ডা. ইমতিয়াজ করিম (৫০) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন তার স্ত্রী সাবরিনা সেলিনা(৪৫)। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার ভোর চারটার দিকে নগরীর উত্তর খুলশীর ৪ নম্বর সড়কের জারা হাউসের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, খুলশী ৪ নম্বর সড়কে জারা হাউস নামে একটি ভবনে স্ত্রী সাবরিনা সুলতানাকে নিয়ে বাস করতেন একটি বেসরকারি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইমতিয়াজ করিম। আজ শনিবার ভোররাত ৪টার দিকে তাদের শয়নকক্ষে আগুন লাগে।
এতে তারা দু’জনই দগ্ধ হন। এসময় বাড়ির লোকজন চিকিৎকার করলে টহল পুলিশ গিয়ে পেছনের সিড়ি দিয়ে উঠে জানালা ভেঙে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করে। পরে দুপুরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ডা.ইমতিয়াজ মারা যান। আর উন্নত চিকিৎসার জন্য তার স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানান ওসি।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













