বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অজ্ঞাতনামা তরুণীর ক্ষত-বিক্ষত পোড়া লাশ উদ্ধার

ময়মনসিংহের গৌরীপুরে অজ্ঞাতনামা তরুণীর ক্ষত-বিক্ষত পোড়া লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বীভৎস লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

একই স্থান থেকে ২১ সেপ্টেম্বর অজ্ঞাতনামা এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেয়াজী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় রামগোপালপুর ইউনিয়নের বলেশ্বর বিলের ব্রিজের নিচে মাছ ধরতে এসে জেলেরা তেরপলে মোড়ানো লাশটি দেখতে পায়।

পরে খবর পেয়ে গৌরীপুর থানার এসআই মো. জাহাঙ্গীর আলম, এসআই মো. বদিয়ার রহমান ও মো.শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল লাশটি উদ্ধার করেন।

এসআই মো. জাহাঙ্গীর আলম জানান, ধারণা করা হচ্ছে- ধর্ষণের পর ওই তরুণীকে হত্যা করা হয়েছে। ঘটনা গোপন রাখতে লাশটিই পুড়িয়ে দেয়া হয়েছে।

এসআই মো. বদিয়ার রহমান জানান, নিহত তরুণীর বয়স ২৫-৩০ বছর হতে পারে। গলায় জিআই তার প্যাঁচানো ছিল। তার দুটি হাত কেটে ফেলা হয়েছে।

এলাকাবাসীর ধারণা, ২১ সেপ্টেম্বর উদ্ধার হওয়া নিহত শিশুটির মায়ের লাশ হতে পারে এটি। কেউ অপকর্ম ধামাচাপা দিতে প্রথমে ওই শিশুকে হত্যা করে। পরে মাকেও হত্যা করে একই স্থানে ফেলে দিয়েছে।

রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ আল আমিন জনি জানান, একই স্থানে পর পর দু’টি ঘটনায় এলাকায় নানা গুঞ্জন ছড়িয়েছে। পুলিশের তদন্ত ছাড়া প্রকৃত ঘটনা জানা যাবে না।

গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহাম্মদ জানান, লাশটি চেনা যাচ্ছে না। ফরেনসিক রিপোর্ট, ডিএনও টেস্ট ও ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত