অটোরিকশা-লেগুনা সংঘর্ষে নিহত ২
জামালপুরে লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশার মুখামুখি সংর্ঘষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। রবিবার সকাল ৬টার দিকে সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা জামালপুরগামী অটোরিকশাটি ঘটনাস্থলে আসলে বিপরীত দিক থেকে আসা লেগুনার সঙ্গে মুখামুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। এছাড়া আহত ৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়ার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













