‘অতীতের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো’


অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক। আজ শুক্রবার রাজধানীর ধলপুর মাঠে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগ আয়োজিত মাদক ও সন্ত্রাসবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে তিনি এ কথা জানান।
আইজিপি বলেন, হলি আর্টিসান ও শোলাকিয়ার জঙ্গি হামলার পর আমরা দেশের নিরাপত্তা ব্যবস্থা ঘুরিয়ে দিয়েছি। চৌকস পুলিশ অফিসারদের নিয়ে বিশেষ টিম গঠন করে আমরা একের পর এক জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছি। এই সব অভিযানে অনেক জঙ্গি নিহত এবং গ্রেপ্তার হয়েছে।
তিনি আরো বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন দেশের আইন আইনশৃঙ্খলা অবস্থা ভালো। এটা শুধু আমরা বলছি না দেশের মানুষ এমনকি বিদেশিরাও বলছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি আবু হাসনাত, সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. সানজিদা খানম ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













