অদম্য ইস্রাফিল: গাড়ির হেলপারি করে চালায় পড়াশোনা


দরিদ্রের সন্তান শিশু ইস্রাফিল।যে বয়সে আদর-স্নেহে বড় হবার কথা,সেই বয়সে জীবনযুদ্ধের সৈনিক হয়ে নিজের লেখাপড়া চালিয়ে যেতে হচ্ছে। ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কে চলাচল করা পালকি গাড়িতে হেলপারি করছে ইস্রাফিল।
লাউ ফুলের মত মিষ্টি হাসি, মুখে শিশির ভেজা কথা, বড্ড শান্ত স্বভাবের এই ছেলেটি চতুর্থ শ্রেণিতে পড়ে। বাড়ি মুক্তাগাছার কুমারগাতা ইউনিয়নের মনতলায়।
শিশু ইস্রাফিল জানায়, হেলপারি করে সারদিনের মুজুরি পাওয়া যায় ১শ টাকা।
এই সড়কে প্রতিদিন যাতায়াত করেন এমন অনেক যাত্রী জানান, ইস্রাফিলের মতো এখন অনেক শিশুকে পালকি গাড়িতে দেখা যায়। তারা এমন ঝুঁকিপূর্ণ কাজ করছে দেখে খুব খারাপ লাগে। নিজেকে অপরাধী মনে হয়।
আমরা সার্থক তখনই হব- এদের প্রতি যখন আমাদের মানবতাবোধ জাগ্রত হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













