অপহরণের ২ দিন পর ৩ ব্যবসায়ীর লাশ উদ্ধার


বান্দরবান: অপহরণের দুই দিন পর বান্দরবানের ডিম পাহাড় থেকে তিন গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে আটক করেছে থানছি থানা পুলিশ।
সোমবার বিকেল ৩টার দিকে থানছি-আলিকদম সড়কে ডিম পাহাড়ের ২৮ কিলোমিটার এলাকা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- আবু বক্কর (৪০), নুরুল আবছার (৩৫) ও মো. সাহাব উদ্দিন (৪০)।
পুলিশ জানায়, সোমবার সকাল থেকে স্থানীয়দের সহায়তায় ডিম পাহাড়ের ২৮ ও ২৯ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে লাশ তিন উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে জন ত্রিপুরা ও জসিম উদ্দিনসহ চার জনকে আটক করা হয়েছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার বিকেল ৪টার দিকে আলীকদম থেকে তিন গরু ব্যবসায়ী মোটরসাইকেলে করে থানচি যাচ্ছিলেন। পথে ডিম পাহাড় এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













