অপহরণের ৪ দিন পর ২ ভাইয়ের লাশ উদ্ধার
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় অপহরণের চারদিন পর ২ ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আবদু শুক্কুর ও আলমগীর হোসেন নামে দুই অপহরকারীকে আটক করা হয়েছে।
বুধবার ভোররাতে গর্জনিয়ার গহিন অরণ্য থেকে মৃতদেহ ২টি উদ্ধার করা হয়।
নিহত দুই শিশু হলো গর্জনিয়া বড়বিল এলাকার মো. ফোরকান ওরফে মিন্টুর পুত্র ইমাম হোসেন (১১) ও ইমাম হাসান (১১)।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিসুর রহমান জানান, গত ১৭ জানুয়ারি শিশু দুইটি অপহরণের শিকার হয়। এরপর অপহরকারীরা পরিবারের লোকজনের কাছ থেকে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মঙ্গলবার অপহরণকারী চক্রের সদস্য আবদু শুক্কুরকে গ্রেফতার করে পুলিশ।
তার স্বীকারোক্তি অনুযায়ী গর্জনিয়ার গহিন অরণ্য থেকে শিশু দু’টির লাশ উদ্ধার করা হয়। পরে আলমগীর হোসেন নামে আরও এক অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিসুর রহমান জানান, হত্যাকারীদের ধরতে স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ পাহাড়ে অভিযান চালাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













