অবশেষে চালু হচ্ছে বন্দরের নতুন কারশেড
নির্মাণ কাজ শেষ হওয়ার প্রায় এক বছর পর অবশেষে চালু হচ্ছে চট্টগ্রাম বন্দরের ২৪ কোটি টাকা ব্যয়ে তৈরি কারশেড। আগামী ৭ মে (শনিবার) সকালে ৯০০ গাড়ির ধারণ ক্ষমতাসম্পন্ন কারশেড উদ্বোধন করবেন নৌমন্ত্রী শাজাহান খান।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন এ কারশেড চালু হলে খোলা আকাশের নিচে শত শত গাড়ি রোদে পোড়ার, বৃষ্টিতে ভেজার সেই চিরচেনা দৃশ্য আর দেখতে হবে না। শেষ হবে চাকা ও গাড়ির যন্ত্রাংশ চুরির অধ্যায়।
বন্দর সূত্রে জানা গেছে, নবনির্মিত কারশেড শুধু আমদানিকারকদের মূল্যবান গাড়িগুলোর নিরাপত্তাই দেবে না একই সঙ্গে বন্দরের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশেষ করে বন্দরের জেটি, ইয়ার্ড, জীর্ণশীর্ণ যেসব শেডে এখন আমদানি করা গাড়ি রাখা হচ্ছে সেটি কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং কাজে ব্যবহার করা যাবে।
সূত্র জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স প্রতনু ওহাব এ বারিক (জেভি) বন্দর স্টেডিয়ামের বিপরীত পাশে কাস্টম অকশন শেড সংলগ্ন এলাকার ৫ একর জায়গার ওপর নতুন কারশেডের নির্মাণকাজ শুরু করে ২০১৪ সালের ৯ মে।
ইস্পাতের (স্টিল) কাঠামোর ওপর ছাউনি দেওয়া ১ লাখ ৯২ হাজার বর্গফুট মেঝের কারশেড তৈরি শেষ হয় গত বছরের ৮ মে (২০১৫)। তৈরির পরই হলুদ রং দিয়ে প্রাইভেট কার, মাইক্রোবাস, জিপ গাড়ি রাখার মার্কিংও সম্পন্ন হয়েছে। যেখানে আট সারিতে ১০০ করে ৮০০ গাড়ি এবং দুই সারিতে ৫০ করে ১০০ গাড়ির জায়গা নির্ধারণ করা হয়েছে। শেডের চারপাশে একদিকে চলাচলের উপযোগী ২০ ফুট চওড়া সড়ক এবং সারির মাঝে ১৫ ফুট করে জায়গা ছেড়ে দেওয়া হয়েছে গাড়ি আনা-নেওয়ার জন্য।
তবে বাংলাদেশ রেলওয়ের প্রায় পরিত্যক্ত জমির ওপর দিয়ে ২০০ মিটার দীর্ঘ ও সাড়ে ১৩ মিটার চওড়া একটি সড়ক নির্মাণের অনুমোদনে দীর্ঘসূত্রতা সৃষ্টি হওয়ায় বন্দর কর্তৃপক্ষ নতুন কারশেডটি উদ্বোধন করতে পারেনি এতদিন।
চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম বলেন, নতুন কারশেডের ২০০ মিটার রাস্তার জন্য বাংলাদেশ রেলওয়ের অনুমোদন না পাওয়ায় উদ্বোধন চালু করা যায়নি। বিষয়টি নিষ্পত্তি হওয়াতে আগামী ৭ মে চালু করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













