অবশেষে রাজবাড়ীর বালিয়াকান্দি ছাড়লো ব্রাজিল কন্যা জেইসা


ফেসবুকে পরিচয় অতঃপর প্রেম। ব্রাজিল থেকে ছুটে এলো প্রেমিকের বাড়ী রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজার। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা একনজর দেখার জন্য ভীড় জমিয়েছে ওই প্রেমিকের বাড়ীতে। জনতার ঢল নামার কারণে বুধবার সকালে ঢাকার উদ্দেশ্যে বালিয়াকান্দি ছেড়েছে ব্রাজিল কন্যা।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানিয়েছেন, উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজারের বলাই ঘোষের ছেলে শ্যামলী পরিবহনের ঢাকা-কোলকাতা সার্ভিসের কর্মী সঞ্জয় ঘোষের বাড়ীতে ব্রাজিল থেকে একজন নারী সোমবার রাতে এসেছে। মঙ্গলবার সকালে খবর ছড়িয়ে পড়লে এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ দেখতে ওই বাড়ীতে ভীড় জমাচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার এইচ এম রকিব হায়দারের সাথে দেখা করেন জেইসা ও তার প্রেমিক সঞ্জয় ঘোষ।
সঞ্জয় ঘোষ জানান, ফেসবুকে তার সাথে ১৭ মাস পুর্বে ব্রাজিলের মিউনেশিয়াল এ্যাসিসটেন্ট জেইসা ওলিভেরিয়া সিলভার পরিচয় ঘটে। এক পর্যায়ে সে বাংলাদেশে আসতে চায়। এজন্য সোমবার রাতে তার বাড়ীতে এসেছে। সে বিয়ে করতে চাইলে সে বিয়ে করবে। তার পরিবারের সদস্যদের কোন বাধা নেই। মানুষের ভীড় করার কারণে তাকে নিয়ে ঢাকায় যাচ্ছি। ১০ এপ্রিল ব্রাজিলে ফিরে যাবে জেইসা।
ব্রাজিলের নাগরিক জেইসা ওলিভেরিয়া সিলভা জানান, সে সঞ্জয় ঘোষের সাথে পরিচয়ের সুত্রধরে এসেছে। সে বাংলাদেশকে খুব ভালোবাসে।
জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার জানান, উৎসুক জনতার ভীড়ে ও জানাজানি হওয়ার কারণে বুধবার বালিয়াকান্দি ত্যাগ করেছেন ওই ব্রাজিল কন্যা।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













