অবিবাহিত প্রেমিক যুগলকে পাথর ছুঁড়ে হত্যা করেছে ‘ইসলামপন্থিরা’


মালির উত্তরাঞ্চলে অবিবাহিত এক প্রেমিক যুগলকে পাথর ছুঁড়ে হত্যা করেছে ‘ইসলামপন্থিরা’।
বুধবার স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তাগলিতে মঙ্গলবার এই পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এলাকাটি কিদালের আগুয়েলহোক অঞ্চলের কাছে অবস্থিত।
প্রতিবেদনে বলা হয়েছে, জিহাদি গোষ্ঠীটি ওই অঞ্চল দখল করার পর এটাই এ ধরনের প্রথম ঘটনা। ২০১২ সালের মার্চ মাসে জিহাদিরা মালির উত্তরাঞ্চলীয় প্রধান প্রধান নগরীগুলো দখল করে নেয়।
স্থানীয় এক কর্মকর্তা বলেন, ‘ইসলামপন্থিরা ওই নারী ও পুরুষকে দুটি গর্তের মধ্যে ফেলে পাথর ছুঁড়ে হত্যা করে। তারা বিয়ে ছাড়াই একত্রে বাস করছিল। তিনি আরও বলেন, পাথর ছুঁড়ে এই হত্যাকাণ্ডে অংশ নিতে জনগণকেও আহ্বান জানানো হয়। ওই প্রেমিক যুগল মারা না যাওয়া পর্যন্ত চার জন তাদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে।
অন্য আরেক স্থানীয় কর্মকর্তা বলেন, ইসলামপন্থিরা এই অবিবাহিত প্রেমিক যুগলের বিরুদ্ধে ‘শরিয়া আইন’ লঙ্ঘনের অভিযোগ আনে। ইসলামী শরিয়া অনুযায়ী এই অপরাধের শাস্তি পাথর ছুঁড়ে হত্যা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













