বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অভিনব কায়দায় চুরিঃ ২৫ লাখ টাকার সোনাসহ গ্রেপ্তার !

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫ লাখ টাকা মূল্যের প্রায় ৪৪৭ গ্রাম সোনাসহ একজনকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা। শনিবার গভীর রাতে দুবাই থেকে আসা এক বিমানে অভিযান চালিয়ে বিশেষভাবে তৈরি একটি বেল্টের সোনার বকলস, হাতঘড়ির ভিতরে তিনটি সোনার বার এবং অতিরিক্ত আরো ১০০ গ্রাম সোনার অলংকারসহ ওই যাত্রীকে আটক করা হয়।

রোববার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন। শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি দল শাহজালাল বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাইট ইকে৫৮৬ এর এক যাত্রীর কাছ থেকে ওই সোনা উদ্ধার করে। আটক যাত্রীর নাম মুহাম্মাদ মহিউদ্দিন। তিনি সোনা গলিয়ে বিশেষভাবে বেল্টের বকলস তৈরি করে এবং ঘড়ির ভিতরে ডায়ালের অংশে লুকানো অবস্থায় সোনার বার তিনটি আনেন। আটক ব্যক্তি চলতি বছরে সাতবার বিদেশ ভ্রমণ করেছেন।

বিমানবন্দরের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে যাত্রীর কাছ থেকে ৩৪৭ গ্রাম সোনা এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে যাত্রী জানান তিনি গাড়িচালক।

মুহাম্মাদ মহিউদ্দিনকে গ্রেপ্তার করে রাতে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী