অাফসানা হত্যায় সন্দেহভাজন রবিনকে ধরতে ৭ দিনের আল্টিমেটাম


আফসানা হত্যায় সন্দেহভাজন ছাত্রলীগ নেতা রবিনকে গ্রেফতারে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে ছাত্র ইউনিয়ন। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পাশে বিক্ষোভ সমাবেশে এ আল্টিমেটাম দেওয়া হয়।
আফসানা হত্যার বিচার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে ছাত্র ইউনিয়নের একটি মিছিল টিএসসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে রওনা দেয়। মিছিলটি শিশু একাডেমির কাছে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে মিছিলটি অগ্রসর হলে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩ জন আহত হয়।
সচিবালয়ের কাছে মিছিলটিকে আবারো বাধা দেয় পুলিশ। ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা সেখানে রাস্তায় বসে পড়ে এবং বিক্ষোভ সমাবেশ শুরু করে।
সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগ নেতাকে আটকে ৭ দিনের আল্টিমেটাম দেওয়া হয়। সমাবেশ থেকে আরো অভিযোগ করা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে লুকিয়ে আছে ছাত্রলীগ নেতা রবিন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













