আইফোন বিস্ফোরণে এই অবস্থা!


অস্ট্রেলিয়ায় আইফোন বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তির উরু মারাতœকভাবে দগ্ধ হয়েছে। ছয়মাস আগে তিনি ফোনটি কিনেছিলেন ।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়ালেস’র বন্ডির বাসিন্দা গারেথ ক্লিয়ার (৩৬) রোববার দুপুরের পর তার সাইকেলে চড়ে যাচ্ছিলেন। এসময় দুর্ঘটনাবশত: তিনি পড়ে যান তার আইফোন-৬- এর ওপর। তখন আইফোনটি বিস্ফোরিত হয়। এতে গলিত পদার্থ লেগে তার উরু দগ্ধ হয়।
ক্লিয়ার জানান, বিস্ফোরণের শব্দ শোনার আগে তিনি ধোঁয়া দেখতে পান। এতে তার উরু মারাতœকভাবে দগ্ধ হওয়ায় তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়।
তিনি আরো জানান, অ্যাপল এ বিস্ফোরণের বিষয় তদন্ত করছে। নিউজ করপোরেশনের পক্ষ থেকে কোম্পানির এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













