বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আখাউড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জালাল উদ্দিন বুধু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আখাউড়া থানার এএসআই সেলিম ও কনস্টেবল নয়ন চাকমা আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আখাউড়া-আগরতলা সড়কের নুরপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত জালাল উদ্দিন ৫টি মামলার পলাতক আসামি। তিনি উপজেলার বাউতলা গ্রামের মৃত দারুমিয়ার ছেলে।

এ ব্যাপারে আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার জানান, ৫টি মামলার পলাতক আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী বুধুকে উপজেলার সীমান্তবর্তী বাউতলা গ্রামবাসী শুক্রবার বিকেলে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তার তথ্য অনুযায়ী পুলিশ শুক্রবার রাত ২টার দিকে বাউতলা গ্রামে আখাউড়া-আগরতলা সড়কের নুরপুর নামক স্থানে অভিযানে যায়। এ সময় সেখানে ওঁৎ পেতে থাকা জালাল উদ্দিন বুধুর সহযোগীরা তাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় ও গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। পরে সহযোগীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে বুধুর লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনাস্থল থেকে ২টি পাইপগান, ২টি চাপাতি, ২টি রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, বুধুর লাশটি থানায় রাখা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত