আগামীকাল দুই পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল


বুধবার রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য গণপরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্যপরিষদ।
সোমবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে পার্বত্য গণপরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান পারভেজ তালুকদার এ কথা জানিয়েছেন।
সম্প্রতি মহালছড়িতে ছাদিকুল ইসলাম নামে এক বাঙালি মোটরবাইক চালককে অপহরণের পর হত্যায় জড়িতদের গ্রেফতার, তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, পাকুয়াখালী ও ভূষণছড়াসহ পার্বত্য চট্টগ্রামের সব হত্যাকাণ্ডের বিচার, পার্বত্য চট্টগ্রামে ভূমি বন্দোবস্তু চালু, রাজা ত্রিদিব রায়ের নামে সব স্থাপনার নাম বাতিল ও তার সব স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে এ হরতালের ডাক দেয়া হয়।
পারভেজ তালুকদার জানান, লাশবাহী গাড়ি, রোগীবাহী অ্যাম্বুলেন্স, বিয়ের গাড়ি, ধর্মীয় কারণে চলাচলকারী যান, ফায়ার সার্ভিস হরতালের আওতামুক্ত থাকবে।
পার্বত্য চট্টগ্রাম সমধিকার আন্দোলনের পক্ষে মহাসচিব মো. মনিরুজ্জামান মনির এ হরতালের পক্ষে সমর্থন ঘোষণা করেছেন বলেও জানান পার্বত্য গণপরিষদ চেয়ারম্যান।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













