আজ সকাল-সন্ধা হরতাল
দেশের তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে বাঙালিভিত্তিক তিনটি স্থানীয় সংগঠন।
প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাক্যাম্প প্রত্যাহারের ঘোষণা বাতিলের দাবিতে এ হরতাল কর্মসূচির আহবান করা হয়। সংগঠন তিনটি হলো-পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য গণশ্রমিক পরিষদ। বুধবার সংগঠনগুলোর দায়িত্বশীল নেতারা হরতাল পালনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তাদের দাবি- পাহাড়ে অপহরণ, মুক্তিপণ, গুম, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, রাহাজানি ও টোকেন বাণিজ্য বন্ধ না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনীর অবস্থান থাকতে হবে।
এছাড়া সেনাবাহিনীর অনুপস্থিতিতে পার্বত্য এলাকায় বিভিন্ন দেশের বিচ্ছিন্নতাবাদীরা অপরাধের স্বর্গরাজ্য ও নিরাপদ আস্তানা গড়ে তুলবে উল্লেখ করে তারা জানান, বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল সর্বাত্মক সফল করতে প্রস্তুত।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













