শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আজ কবর থেকে তোলা হচ্ছে তনুর মরদেহ

রহস্যে ঘেরা ও দেশব্যাপী বহুল আলোচিত কলেজ ছাত্রী এবং নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ১০ দিনেও র‌্যাব, পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা এখনো তদন্তে কুল-কিনারা খুঁজে পায়নি। এবার মরদেহের ডিএনএ পরীক্ষা, সুরতহাল প্রস্তুতসহ পুনঃময়নাতদন্তের জন্য বুধবার কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন হচ্ছে। গত সোমবার লাশের পুনঃময়নাতদন্তের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি একেএম মনজুর আলমের আবেদনের প্রেক্ষিতে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম এ আদেশ দেন।

আজ বুধবার সকাল সোয়া ৭টার দিকে কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন ও কুমিল্লা সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খানের নেতৃত্বে পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং সিআইডির একটি বিশেষজ্ঞ টিম পুলিশ সুপার কার্যালয় থেকে মির্জাপুর গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। বেলা সাড়ে ১০টার মধ্যেই প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহারের উপস্থিতিতে তনুর মরদেহ উত্তোলনের পর সিআইডি কর্তৃক আলামত সংগ্রহ ও সুরতহাল তৈরি পূর্বক মরদেহের পুন:ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানোর কথা রয়েছে। কুমেক হাসপাতালে তনুর ময়নাতদন্তের জন্য এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার সকালে এসব তথ্য জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি একেএম মনজুর আলম।

এর আগে গত ২০ মার্চ রাতে কুমিল্লা ক্যান্টনমেন্ট উচ্চ বালিকা বিদ্যালয়ের অদূরে পাওয়ার হাউজ এলাকার কালা ট্যাংকি সংলগ্ন জঙ্গল থেকে কলেজ ছাত্রী তনুর লাশ উদ্ধার করার পর তার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে গত ২১ মার্চ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

প্রথমে মামলাটি তদন্ত করেন কোতয়ালী মডেল থানাধীন ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম। পরে মামলাটি গত ২৫ মার্চ রাতে জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়। ঘটনার রহস্য উন্মোচনের জন্য ১০ দিনের মাথায় বুধবার সন্ধ্যার মধ্যে মামলাটি সিআইডির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে ডিবি সূত্রে জানানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ