রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আদালত প্রাঙ্গণ, মুন্সীগঞ্জঃ স্কুলছাত্র হত্যা মামলায় চার্জশিটে আসামি বাদ দেয়ার প্রতিবাদে মানববন্ধন

আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি: সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের নয়ানগর গ্রামে পঞ্চম শ্রেণীর ছাত্র ইমন মোল্লা (১৩) হত্যা মামলার তিনজন আসামীকে চার্জশীটে বাদ দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত একঘন্টা মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণে এ মানববন্ধন করেন নিহতের স্বজন ও এলাকাবাসী। নিহত স্কুল ছাত্র ইমনের বাবা আমির বক্স মোল্লা জানান, ২০১৫ সালের ২৭ শে অক্টোবর সিরাজদিখানের নয়ানগর গ্রামের জামিল হোসেন আমার ছেলে ইমনকে বাড়ি থেকে ডেকে মোটর সাইকেলযোগে নিয়ে যায়।

এরপর জামিলের আপন খালা আসমা বেগম, ফেরদৌস, রানা ও মাসুদের নির্দেশে স্কুলছাত্র ইমনকে হত্যা করা হয়। তিনদিন পর একই বছরের ২৯ শে অক্টোবর স্কুলছাত্র ইমনের মরদেহ নয়ানগর গ্রামের ইছামতি নদীরপাড় থেকে উদ্ধার করে পুলিশ। ওই সময়ের স্থানীয় মহিলা মেম্বার রহিমা বেগমকে হত্যা করতে রাজি না হওয়ায় তারা ইমনকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে বলে নিহতের বাবা জানান।

এ ঘটনায় তিনি বাদী হয়ে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা করে ছিলেন।
তিনি আরও জানান, এ মামলার আসামি রাসেলকে পুলিশ গ্রেপ্তার করার পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। এরই মধ্যে মামলাটি সিআইডিতে চলে যায়। সিআইডির পুলিশ পরিদর্শক মুহাম্মদ আব্দুর রহিম তার কাছ ৩ লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দেয়ায় গত বছরের ৩১ শে ডিসেম্বর গ্রেপ্তারকৃত রাসেলের ১৬৪ ধারায় জবানবন্দিকৃত আসামিদের মামলায় অন্তর্ভুক্ত না করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এর প্রতিবাদে তারা সিরাজদিখান থেকে এসে বৃহস্পতিবার মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সাবেক মহিলা মেম্বার রহিমা বেগম একই ঘটনার কথা উল্লেখ করে জানান, ইমন হত্যায় জড়িত ৩ আসামিকে বাদ দিয়ে চার্জশিট দাখিল করার প্রতিবাদে তারা আদালতে নারাজি পিটিশন দেবেন। তারা ইমন হত্যার সুষ্ঠু বিচার ও বাদ দেয়া আসামিদের মামলায় অন্তুর্ভূক্ত করার দাবি জানান।

এদিকে, চার্জশিট থেকে নাম বাদ দেয়া ও বাদপড়া আসামিদের চার্জশিটে অন্তর্ভূক্ত করার জন্য বৃহস্পতিবার মামলার বাদী নিহতের বাবা আমির বক্স মোল্লা আদালতে নারাজি পিটিশন দিয়েছেন। এর শুনানী হবে আগামী ১৬ ই ফেব্রুয়ারি।

উল্লেখ্য, নিহত ইমন মোল্লা সিরাজদিখানে নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি