মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আনসারের গুলিতে কিশোর নিহত,মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় স্টিল শিট ব্রেকিং ইয়ার মিলের আনসারদের গুলিতে ওসমান নামে এক কিশোর নিহত হয়েছে। সুমন নামে ওই মিলের এক শ্রমিক সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার প্রতিবাদে সোমবার সকালে বিক্ষুব্দ এলাকাবাসীর উপর গুলি চালায় আনসার সদস্যরা।

এতে গুলিবিদ্ধ আরো ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে বলে জানান এলাকাবাসী।

এলাকাবাসীরা জানান, সোমবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সড়ক দুর্ঘটনায় সুমন (২৮) নামে এক শ্রমিক নিহত হওয়ার পর এলাকাবাসী বিক্ষোভ করে। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। তাছাড়া স্টিল শিট ব্রেকিং ইয়ার মিল বন্ধ রেখে শ্রমিকদের নিয়ে আসার চেস্টা করলে প্রতিবাদী মানুষের ওপর নির্বিচারে গুলি চালায় আনসার সদস্যরা।

এ সময় আনসারের গুলিতে নিহত হন মোহাম্মদ ওসমান (১৪)। তার বাড়ি সীতাকুণ্ড উপজেলার গামারীতলায়। তার বাবার নাম নজরুল ইসলাম।

বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. মোতাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার শীতলপুর এলাকায় সোমবার সকাল ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় মারা যান সুমন (২৮) নামে স্টিল শিট ব্রেকিং ইয়ার মিলের শ্রমিক।

এরপর মিলের কাজ স্বাভাবিক গতিতে চললেও বিক্ষুব্ধ এলাকাবাসী মিল বন্ধ রেখে শ্রমিকদের বেরিয়ে আনার চেষ্টা করে। ফলে আনসার সদস্যরা গুলি চালায়। এতে ৭ জন গুলিবিদ্ধ হয়। আহতদের হাসপাতালে নেওয়া হলে ওসমান সেখানে মারা যায়।

এসআই মোতাহের জানান, সড়ক দুর্ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সকাল থেকেই রাজপথে নেমে বিক্ষোভ শুরু করে। আনসারের গুলিতে মৃত্যুর ঘটনায় পুরো সীতাকুণ্ড এলাকা উত্তাল হয়ে উঠে। হত্যার প্রতিবাদে সকাল ১১টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন হাজার হাজার মানুষ। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।

চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
  • সরাইলে ভূমিহীন পরিবারের মানববন্ধন
  • অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
  • কক্সবাজার স্পেশাল’ ট্রেন চালু হবে আগামী ১২ জুন
  • এমপির বোন জামাই ও জেলা পরিষদ চেয়ারম্যানের ছেলের জয়
  • সংসদ সদস্য নয়নের বিরুদ্ধে বক্তব্য ছিল কুরুচিপূর্ণ: বাক্কি বিল্লাহ
  • সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, ৩ কেএনএফ সদস্য নিহত