বুধবার, জুলাই ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আপনার সঙ্গে বৈঠকে বসতে পেরে আমি সম্মানিত : ট্রাম্প

জার্মানির হামবুর্গে দুই দিনের ‘জি-২০’ শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ শুক্রবার মুখোমুখি বৈঠকে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বৈঠকে ছিলেন মার্কিন বিদেশ সচিব রেক্স টিলারসন ও রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

জানুয়ারিতে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর এই প্রথম রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক হলো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের।

কূটনৈতিক সূত্রের খবর, বৈঠকের শুরুতেই ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনকে বলেন, ‘‘আপনার সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে পেরে আমি সম্মানিত। আশা করি, এই বৈঠক দু’দেশের জন্যই সদর্থক হবে। ’’

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতে আসার পর ওই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পকে গোপনে মদত দেওয়ার অভিযোগ উঠেছিল রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে। মূলত, ডেমোক্র্যাটদের ওই অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু হয়েছে আমেরিকায়। তার পর থেকেই বিভিন্ন ইস্যুতে রাশিয়ার প্রতি একটু ‘কড়া লাইন’ নেওয়ার ইঙ্গিত মিলছিল মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর প্রশাসনের কর্তাব্যক্তিদের কথায়।

কূটনৈতিক সূত্রের খবর, ট্রাম্প এদিন পুতিনকে বলেছেন, ‘‘আমরা রাশিয়াকে অনুরোধ করছি ইউক্রেনের অশান্তির অবসান ঘটাতে তারা সচেষ্ট হোক। ইরান ও সিরিয়ায় যাতে অস্থিরতা কমে, সে ব্যাপারেও রুস সহযোগিতা কাম্য। ’’

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প