আবাসিক হোটেল থেকে গুলিভর্তি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার


বগুড়া সদর থানা পুলিশ শনিবার বিকালে শহরের সেউজগাড়ি এলাকার একটি আবাসিক হোটেল থেকে দুই রাউন্ড গুলিভর্তি বিদেশি পিস্তলসহ সামিউল ইসলাম (২৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে সদর থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। পুলিশ তার অস্ত্রের উৎস জানতে তাকে জিজ্ঞাসাবাদ করছে।
সদর থানার ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ জানান, সামিউল ইসলাম শহরের সেউজগাড়ি তালুকদারপাড়া এলাকার গুলজার হোসেনের ছেলে।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে গোপনে খবর পেয়ে শহরের সেউজগাড়ি কারমাইকেল সড়কে আবাসিক হোটেল গোধুলীতে অভিযান চালানো হয়।
সেখান থেকে দুই রাউন্ড গুলিভর্তি পয়েন্ট ৩২ বোরের একটি বিদেশী পিস্তলসহ সামিউলকে গ্রেফতার করা হয়।
সে একই এলাকার রনি নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলার আসামি। পুলিশ কর্মকর্তারা আরও জানান, অস্ত্রের উৎস বের করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













