শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দুই বাংলাদেশি। স্থানীয় সময় বুধবার সকাল ৭টার দিকে আল-আইন রোডের আল-খাজনাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহত ব্যক্তিরা সবাই চট্টগ্রামের বাসিন্দা। তাঁরা হলেন মুহাম্মদ খলিফার ছেলে মুহাম্মদ ফরহাদ, আবদুল হালিমের ছেলে মুহাম্মদ আকতার হোসেন ও রাউজান থানার নোয়াপাড়ার বাসিন্দা মুহাম্মদ ইলিয়াছ। আহত ব্যক্তিরা হলেন মুহাম্মদ বেলাল ও আধার মানিক।

নিহত ফরহাদের মামাতো ভাই নওশাদ ও আজাদ এবং নিহত আকতারের ভাই মুহাম্মদ রহমত আলী জানান, বুধবার সকাল ৭টার দিকে কাজের উদ্দেশে আবুধাবি থেকে আল-আইন যাওয়ার পথে তাঁদের গাড়ি আল-খাজনাতে পৌঁছালে গাড়ির এক্সিলারেটর ভেঙে যায়।

এ সময় গাড়ির গতি বেশি থাকায় তা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে স্থাপনার সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ ঘটনায় অন্য দুজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ