বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘আব্বায় ভালা না মায়েরে খালি মারে’

সকাল সাড়ে ১১টা। ঢাকার সিএমএম আদালতের হাজিরা সেলে খেলছিল চার বছরের ছোট্ট একটি শিশু। আদালত প্রাঙ্গণে নানা বয়সী মানুষের ভিড় দেখে কৌতুহলি দৃষ্টিতে এদিক সেদিক তাকাচ্ছিল।

তোমার নাম কি? কার সঙ্গে এসেছো বলতেই পেছন ফিরে তাকিয়ে বললো, ‘আমার নাম আসিফ। মায়ের সাথে আইছি। আমার আব্বায় ভালা না মায়েরে খালি মারে।’

প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আসিফের মা আসমা বেগম (২০) জানান, সাত বছর আগে তার বিয়ে হয় চাঁদপুরের গার্মেন্টস কর্মী আমিনের (২৬) সঙ্গে। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের জন্য মারধর করতো। সর্বশেষ ১১ সেপ্টেম্বর ৩০ হাজার টাকা দাবি করে স্বামী। টাকা দিতে না পারায় তাকে বেধড়ক মারধর করে আমিন।

তিনি আরো বলেন, এর দুইদিন পর আমিনের কর্মস্থল মিরপুর সাড়ে এগারোতে তার গার্মেন্টসে গেলেও তাকে মারধর করে। শুধু মারধর করেই ক্ষান্ত হয়নি, তাকেসহ তার বাবা, মা ও ভাইয়ের নামে চুরি মামলা দিয়েছে বলেও জানান তিনি। পরে তারা আজ বুধবার আদালতে এসে আত্মসমর্পণ করে জামিন নেন।

আসমার বাবা সিরাজ মোল্লা বলেন, ‘আমরা গরিব মানুষ। ফুতপাতে ডিম বিক্রি করি। এত টাকা কই পামু? যৌতুকের টাকা দিতে না পারায় জামাই আমার মে, স্ত্রী, ছেলে ও আমাকে পর্যন্ত মারধর করে। থানায় মামলা করতে গেলে মামলাও নেয়নি। উল্টো জামাই চুরির মামলা দিয়ে আমাদের আদালত পর্যন্ত আনছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত