রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আমি গডফাদার নই, আমার সন্তানের ফাদার : শামীম ওসমান

আমি কোনো গডফাদার নই, কোনোদিনই গডফাদার ছিলাম না। আমাকে ওরা গডফাদার বলে। আমার সন্তান আমাকে ফাদার বলে। আমি কিন্তু অতো মানুষের ফাদার নই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান।

বুধবার বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নব-গঠিত নেত্রকোনা জেলা যুবলীগের আহবায়ক কমিটির উদ্যোগে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহল বিশেষের ষড়যন্ত্র ও বিষোদগারের প্রসঙ্গ টেনে বিরক্তির সুরে তিনি এসব কথা বলেছেন।

শামীম ওসমান দুইটি পত্রিকার নাম উল্লেখ করে বলেন, গুটি কয়েক মিডিয়া আমার বিরুদ্ধে লেখে। সব মিডিয়া নয়। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্নেহময়ী উল্লেখ করে বলেন, আমরা তাকে মায়ের মতো ভালবাসি। সে আমার মা হয়। আমি তাকে মায়ের মতো ভালবাসি।

তিনি বলেন, স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় বেঈমান মীর জাফররা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে। তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা বর্তমানে দেশ পরিচালনা করছেন। বেঈমান মীর জাফররা বসে নেই। তারা শেখ হাসিনাকে হত্যার গভীর ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, শেখ হাসিনা আল্লাহকে ভালোবাসেন, দেশ ও দেশের মানুষকে ভালবাসেন। বিএনপি জামাত যতই ষড়যন্ত্র করুক না কেন, শেখ হাসিনার ওপর সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসা রয়েছে। আল্লাহর অশেষ রহমতে তার কোনো ক্ষতি হবে না, ইনশাল্লাহ্।

জেলা যুবলীগের আহবায়ক মাসুদ খান জনির সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, আওয়ামী লীগ নেতা সামছুল কবীর খান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নূর খান মিঠু।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত