‘আম্মুকে নিচে ফালাই দিয়ে চাকু ঢুকাই দিসিল’


‘ওই যে গুণ্ডা, আম্মুকে মারসে। ওরা হোন্ডা করে ওখানে দাঁড়ায়সিল। ওখানে তিনজন ছিল। তারপর একজন দৌড়ায়ে আইসা আম্মুকে নিচে ফালাই দিয়ে চাকু ঢুকাই দিসিল। আরেকজন গুলি মেরে মেরে ফেলসে। তারপর আম্মুর মুখের থেকে রক্ত বের হচ্ছিল।’
মায়ের হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছে ঢাকার পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার ও গৃহিণী নাহিদা খানম মিতু দম্পতির ছেলে আক্তার মাহমুদ মাহির (৭)। সে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।
আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাচ্ছিলেন মিতু। পথে মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত তাঁকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে।
মিতু তাঁর দুই সন্তানকে নিয়ে জিইসি মোড় এলাকার একটি বাসায় থাকতেন। তাঁর স্বামী বাবুল আক্তার তিন দিন আগে বদলি হয়ে ঢাকায় এসপি হিসেবে যোগদান করেন।
এর আগে বাবুল আক্তার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













